উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে দুই শতাধিক বন্যার্ত অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে সরোয়ার ফাউন্ডেশন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নবীপুর ইউপির গোপালপুর গ্রামের জামিয়া তালিমুল
কুরআন মাদরাসা ও এতিমখানায় ওই ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসাসেবা প্রদানে সহযোগীতা করেন নোয়াখালীর জাপান বাংলাদেশ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ।বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বয়ক শাহরিয়ার অরুপ।