প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৮:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৩, ৩:২৭ অপরাহ্ণ
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা

৭ জুন বুধবার সকাল দশটায় জাতীর মূক্তিসনদ খ্যাত ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে হাতিয়া পৌরসভা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাতিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) কেএম ওবায়েদ উল্লাহ বিপ্লব।
হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কেফায়েত উল্লাহ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বখতিয়ার খিলজি মুজিব, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক নুরুল আফসার রাহাত ।
প্রধান অথিতির বক্তব্যে হাতিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) কেএম ওবায়েদ উল্লাহ বিপ্লব বলেন বঙ্গবন্ধুর আত্মত্যাগের সংগ্রামী একটি দিন ০৭ জুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের অন্যতম গৌরবময় অধ্যায় হলো ৬-দফা আন্দোলনে নেতৃত্ব দেওয়া। বঙ্গবন্ধুর ছয় দফা কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচিই ছিল না। ছয় দফা আন্দোলন না হলে এদেশের স্বাধীনতা আসতো না। এই ৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই ১৯৬৯ এর গণঅভ্যূত্থান, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ তথা বাঙালির বিপুল বিজয় এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের স্বাধীন মানচিত্রে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। ৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’তে রূপান্তরিত হন।
এসময় বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ পথ চলার আহবান জানান তিনি।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন হাতিয়া পৌরসভার প্যানেল মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাইন উদ্দিন, উপজেলা ছাত্র লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক সাজেদ উদ্দিন সহ হাতিয়া উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ নোয়াখালীর কথা