উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সবর্ণচর উপজেলার চর জুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের পদত্যাগ আন্দোলনের নামে, প্রতিষ্ঠানে কিছু ছাত্র গেইটে তালা মেরে শিক্ষার্থীদের জিম্মি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং শিক্ষার্থীদের অভিভাবকদের হেনস্থা ও হামলা করে আহত করার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে চর জুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসার বর্তমান প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবকরা এতে অংশ গ্রহণ করে।
১৮ সেপ্টেম্বর, বুধবার দুপুর একটার দিকে সুবর্ণচর উপজেলার চরজব্বর থানা মোড়ে উপজেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করছে চর জুবিলী রব্বানিয়া মাদ্রাসার আন্দোলন বিরোধী শিক্ষার্থীরা।
এতে মাদ্রাসার প্রাক্তন ছাত্র প্রভাষক মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র মেহেদী হাসান ও হাফেজ আলমগীর হোসেন বক্তব্য রাখেন।এই মানববন্ধন থেকে বক্তারা শিক্ষার্থীদের কোন ধরণের ইন্ধনে পড়ে শিক্ষকের সম্মানহানি না করা ও প্রতিষ্ঠানের সুনাম নষ্ট না করার আহ্বান জানান।মেহেদী হাসান তাঁর বক্তব্যে বলেন,"আমরা সাধারণ ছাত্রদের যোক্তিক দাবিগুলোর সাথে একমত,কিন্তু এই দাবি আদায়ের আন্দোলনের সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ যেন তাদের ব্যবহার না করেন।"হাফেজ আলমগীর হোসেন বলেন,"দেশের প্রছলিত আইন ব্যবস্থার প্রতি সম্মান রেখে ছাত্রদের আন্দোলন করা উচিৎ।"
এছাড়া বক্তব্যে বক্তারা সংঘঠিত ঘটনার জন্য মাদ্রাসা ম্যানেজিং কমিটিকে একটি সুষ্ঠ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেন।আর এতে ব্যর্থ হলে তাদের তাদের অপসারণ দাবি তুলেন।