প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৮:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৩, ১০:০৬ অপরাহ্ণ
হাতিয়ায় বিপুল পরিমান গাঁজা সহ আটক ২

শুক্রবার ( ৮ জুন) সাড়ে তিনটার উপজেলার হাতিয়া পৌরসভার ০৮ নং ওয়ার্ডের চৌমুহনী বাজারের আল্লাহর দান হোটেল এর সামনে থেকে তাদেরকে আটক করে হাতিয়া থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । হাতিয়া থানা অফিসার ইনচার্জ আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতার হলেন বুড়িরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আজিজিয়া এলাকার মৃত রাশেদ উদ্দিন ছেলে মো: সাকিব (২৪) অপর জন হলেন বুড়িরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোঃ কাইয়ুম এর ছেলে
মেহেদী হাসান (২৮)।
হাতিয়া থানা অফিসার ইনচার্জ আমির হোসেন জানান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটককৃতদের হাতে থাকা একটি কালো রঙ্গের ব্যাগ থেকে ২ কেজি ২৭ গ্রাম গাঁজা ও দুইটি ওজন মাপার স্কেল (মেশিন) সহ দুইজনকে আটক করা হয়েছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ নোয়াখালীর কথা