উপজেলা প্রতিনেধি, বেগমগঞ্জ : বন্যায় ক্ষতিগ্রস্ত বেগমগঞ্জের চৌমুহনীতে টাইলস দোকান মালিক সমিতির উদ্যোগে শ্রমিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে চৌমুহনী পশ্চিম বাজার সমিতির কার্যালয়ের সামনে প্রায় ১০০ টাইলস শ্রমিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি ছিলেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোর্শেদুল আমিন ফয়সাল।
এসময় তিনি বলেন বেগমগঞ্জবাসী আজ বন্যায় নিমজ্জিত। সমাজের বিত্তবানদের বন্যায় দুর্গতদের মাঝে এগিয়ে আসতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন সমিতির সভাপতি মহিবুল রব চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিনুল হক ফয়সাল এছাড়া ও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।