একদিনে (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩০ জন।
বুধবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৩১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০৮, ঢাকা উত্তর সিটিতে ২৬৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৪, খুলনা বিভাগে ৮০ জন রয়েছেন।
এছাড়া, রাজশাহী বিভাগে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে সাতজন, সিলেট বিভাগে তিনজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত এক দিনে সারা দেশে ৯৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ১৫১ জন।