প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ
চাটখিলে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, চাটখিল: সাম্য ও মানবিক সমাজ বিনির্মান ও ন্যায় বিচার ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে সোমবার ৪ নভেম্বর সকালে নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কাছারি বাজার সংলগ্ন মাঠে যুবদলের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
পাঁচগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মাহমুদুল হাসান দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর আলম ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনের যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি চাটখিল উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর সাম্য ও মানবিক সমাজ বিনির্মান ও ন্যায় বিচার ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার আহবান জানিয়ে তিনি বলেন, উপজেলায় যুবদলকে সুসংগঠিত করাই আমার মূল লক্ষ্য।
এসময় বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটোয়ারী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, সাইফুল আজম জগলু, বাবুল শেখ, ফখরুদ্দিন ফিরোজ, ছাত্রনেতা শাহাদাত হোসেন মুরাদ, মেহেদী হাসান ও রিয়াজ খন্দকার প্রমুখ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ নোয়াখালীর কথা