প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৮:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ
দোয়েল পাখি – আব্দুস সাত্তার সুমন

সাদাকালো দুইটি রং
দোয়েল পাখি ছিল!
ধীরে ধীরে বিলিন এখন
কোথায় তারা গেল?
দোয়েল পাখি দোয়েল পাখি
কথা হবে রাতে,
বনের আকাশ খুঁজে বেড়াই
খাবার নিয়ে হাতে।
নিধন হয়ে যাচ্ছে পাখি
ধরে রাখি তাতে,
ভালোবাসি পশুপাখি
রক্ষা করি যাতে।
জাতীয় পাখি দোয়েল,
ছিল মোদের জানা!
বন্দিশালায় দেখা যায়
চিরিয়াখানা।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ নোয়াখালীর কথা