উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলার খালিশপাড়া বাঁশতলা বাজারস্ত্র উদয়ন মানবিক সংস্থার উদ্যোগে সোমবার সন্ধ্যায় সংস্থার কার্যালয় সুবিধা বঞ্চিত মহিলাদের সেলাই প্রশিক্ষণ কর্মসূচির পুরস্কার ও ৩ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সংস্থার উপদেষ্টা কামাল হোসেনের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী জহির মোল্লার সঞ্চালনায় উক্ত বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন দশঘরিয়া বাজার কমিটির সভাপতি মো: মাহবুব রাব্বানী, বাশতলা কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল। এছাড়াও উপস্থিত ছিলেন এ বি পলাশ, সেলাই প্রশিক্ষক আবুল হাশেম প্রমূখ।
উল্লেখ্য ২০২১ সালে প্রতিষ্ঠিত উদয়ন মানবিক সংস্থার উদ্যোগে অত্র এলাকায় দুঃস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে।