উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের বেলাল মার্কেটস্থ দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী মো. শাহজাহান সিরাজের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ৯ টা থেকে বিকেল
৪ টা পর্যন্ত এম.বি.বি.এস ডাঃ এ.কে.মহিউদ্দিন বাবলু (ঢাকা ফরাজি হাসপাতাল) এবং সহযোগী হিসেবে স্থানীয় ঘাটলাবাগ কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সি এস সি পি বিধান চন্দ্র দেবনাথ প্রায় ২ শতাধিক অসহায় রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান
করেন। এসময় উপস্থিত ছিলেন কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, ঢাবির সাবেক ছাত্রনেতা মনির হোসেন মুকুল,স্থানীয় সমাজসেবক বেলাল হোসেন প্রমুখ।