উপজেলা প্রতিনিধি, সদর ; জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে জেলাতে ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) রাত ৮টা ৫০ মিনিটে জেলার সুধারাম মডেল থানার পৌরসভা ৪নং ওয়ার্ডে মাইজদী-চৌমুহনী প্রধান সড়কের পাশের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে
মাদক ব্যবসায়ী মো. রুবেল (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার বাড়ি সুধারাম থানার দাদপুর ইউনিয়নের হুগলি গ্রামে। জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আলফারুকের নির্দেশনায় এবং ডিবি ওসির তত্ত্বাবধানে এসআই মো. মাসুম রানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। রুবেলের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার
আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।উদ্ধার করা ইয়াবাগুলো কালো পলিথিনে রাখা দুটি নীল রঙের পলিব্যাগে ছিল। সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। ডিবি পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।