উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : জেলার বেগমগঞ্জে নিখোঁজের দুইদিন পর আব্দুল মোতালেব (৭৫) নামে এক বৃদ্ধের মরদের উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার বাড়ির পুকুর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মোতালেব একই উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার বাড়ির পুকুরে মোতালেব মিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়,
মোতালেব ভারসাম্যহীন ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে, ভবঘুরে চলাফেরা করার সময় ওই পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হয়েছে