উপজেলা প্রতিনিধি, কবিরহাট ; কবিরহাটে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে কবিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে কবিরহাট সরকারি মডেল হাই স্কুল,আইডিয়াল কেজি ও হাই স্কুল,কবিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবিরহাট উপজেলাধীন সকল স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি করেন। কবিরহাট সরকারি হাই স্কুল থেকে শুরু হয়ে কবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে
তারুণ্যের উৎসব- ২০২৫ সমাবেশে মিলিত হয়। সমাবেশ ও র্যালিতে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সরোয়ার উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা,কবিরহাট উপজেলাধীন বিভিন্ন প্রাথমিক,উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকগণ ও ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ। আরো উপস্থিত ছিলেন কবিরহাট থানা পুলিশ,ফায়ার সার্ভিস,স্কাউট এর সদস্যরা।