বিশেষ প্রতিনিধি ; রামগঞ্জ প্রতিনিধি রামগঞ্জ উপজেলার শ্যামপুর শাহ জকি সবুজ সংঘের আয়োজনে মহান বিজয় দিবস ব্যাডমিন্টন ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ সন্ধ্যায় উপজেলার শ্যামপুর শাহ জকি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহ জকি সবুজ সংঘের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাউছুর হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ জকি সবুজ সংঘের উপদেষ্টা ও রামগঞ্জ উপজেলা বিএনপির
সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম ভিপি। বিশেষ অতিথি ছিলেন শাহ জকি সবুজ সংঘের উপদেষ্টা শামসুল আলম পাটোয়ারী,শেখ আহসান হাবিব সোপতু,সৈয়দ জামাল উদ্দিন বাকের, চাটখিল সাহাপুর ইউনিয়ন বিএনপি নেতা জামাল উদ্দিন প্রমুখ। উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী মমিনপুর উষার
আলো সংঘের হাতে ক্রেস্ট তুলে দেন। বক্তারা শ্যামপুর শাহ সবুজ সংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে তরুণ সমাজ মাদকসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়ছে। তাদের ক্রীড়ামুখী করতে পারলেই তবে যুব সমাজ রক্ষা পাবে। তাই শাহ জকি সবুজ সংঘের এ উদ্যোগ একটি মহত উদ্যোগ। আগামীতেও এর ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন বক্তারা।