বিশেষ প্রতিনিধি ; লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৮ নং করপাড়া ইউনিয়নের শ্যামপুর দায়রা শরীফ এর প্রতিষ্ঠাতা সোলতানুল আউলিয়া, কুতুবুল আরেফিন, হাদিয়ে আশেকান, ছাহেবে বেলায়েত, গাউছে আজম, কোতবে আলম সাইয়্যেদেনা, জিন্দাপীর হযরত শাহ্ সুফি জকিউদ্দিন আল-হোছাইনী ইসলামাবাদী চিশতী আল-ক্বাদেরী (রাঃ) এর ২১ জানুয়ারী থেকে ২৬ জানুয়ারী পর্যন্ত উরশ মোবারক উপলক্ষ্যে শ্যামপুর দায়রা শরীফে নিশান মোবারক উত্তোলন করা হয়। উরশ মেবারকের সকল কিছুর পরিচালনার দায়িত্বে আছেন সৈয়দ গোলাম জামাল উদ্দিন বাকের, মোন্তাজিমে দরবার, শামপুর দায়রা শরীফ।
উরশ কর্তৃপক্ষ জানায় ০৭ ই মাঘ ২১ জানুয়ারি বাদ এশা হয়রত শাহ সূফি সাইয়্যেদ মারুফ হোসাইনী সাজ্জাদাগোম্ভারী (রাঃ) রুহপাকের উপর ফাতেহা শরীফ ও তবারক বিতরণ, ০৮ ই মাঘ আলা হয়রত ক্বেবলার রওয়াজা পাকে গেলাপ শরীফ চঢ়ানো ও মিলাদ এবং তবারক বিতরণ, ০৯ ই মাঘ আলা হযরত ক্বেবলার গোর চেল্লা শরীফে ফাতেহা শরীফ ও মিলাদ মাহফিল এবং তবারক বিতরণ, ১০ ই মাঘ কোরআন তেলওয়াত, মিলাদ ও গজলখানি এবং প্রধান মোনাজাত শরীফ, ১১ই মাঘ আলা হয়রত ক্বেবলা (রাঃ) এর বড় ছাহেবজাদা হয়রত শাহ সুফি সাইয়্যেদেনা আবদুস ছালাম হোছাইনী শামপুরী (রা) এর ফাতেহা শরীফ নতুন দায়রা শরীফে অনুষ্ঠিত হবে এবং সেখানে এমামে তরিকত হয়রত গাউছে ছাকালাইন, গাউসুল আযম, গাউসুল আকবর মীর মহিউদ্দিন শেখ আবদুল কাদেও জিলানী (রাঃ) এবং এমামে তরিকত আতায়ে রাসুল সুলতানুল হিন্দ, হযরত গরীব নেওয়াজ খাজা মাঈন উদ্দিন আজমিরী (রাঃ এর ফাতেহা শরীফ এবং নেয়াজে পাক বিতরণ এবং ১২ ই মাঘ তেলাওয়াতে কোরআন পাক, মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাত এবং তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। তাই সকল মুরিদান,আশেকান, হামছায়ান ও ছাহেবান সকলকে উরশ মোবারকে যোগদান করে দোজাহানের ছোয়াব হাসিল করার আহবান জানান।