উপজেলা প্রতিনিধি, চাটখিল : রামগঞ্জ ও চাটখিল উপজেলায় প্রতিষ্ঠিত মানবতার তরে সামাজিক সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে রামগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর হাফিজ মিঝি বাড়ির সামনে গুণীজনদের সংবর্ধনা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হান্নান পাটোয়ারীর সভাপতিত্বে ও শিল্পী হাছান সজীবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এলডিপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহি উদ্দিন হাছান, চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. শাহ জামাল, সংগঠনের প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন রাজু, শ্যামপুর শাহ জকি (রা.)-এর আওলাদ জামাল হোসেন বাকের, সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, শাহাপুর ব্লাড ব্যাংক সভাপতি খোরশেদ আলম, প্রধান শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, কচুয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা কামাল হোসেন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য আবদুল খালেক, সাংবাদিক গোলাম সারোয়ার জুয়েল, আজিম হোসাইন মাস্টার, বিশিষ্ট সমাজসেবক হাজী আজিম হোসেন, মাস্টার ফয়সাল আহমেদ, রাশেদ হোসেন, এডভোকেট রাজু আহমেদ, আবদুল মান্নান, দেলোয়ার মিঝি, মাওলানা ফজলুল করিম, সাংবাদিক এমরান হোসেন সোহাগ, ফরিদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, 'স্বপ্ন সাড়া জাগায় প্রাণে মানবতার তরে বেঁচে থাকুক মানুষের হৃদস্পন্দনে' শ্লোগান নিয়ে ২০২০ সালে রামগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামে প্রবাসী হান্নান পাটোয়ারী ও জসিম উদ্দিন রাজুর উদ্যোগে মানবতার তরে সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়। সেই থেকে রামগঞ্জ ও চাটখিল উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ যাচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে এই সংগঠনের কার্যক্রম চাটখিল ও রামগঞ্জ উপজেলায় ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।