উপজেলা প্রতিনিধি, চাটখিল : দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জেলার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বদলকোট উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন কৃষকদলের আয়োজিত সমাবেশে ইউনিয়ন পশ্চিম অঞ্চল কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহি পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্যসচিব জিএস আব্দুজ্জাহার হারুন, যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহ ধনু, মহিন উদ্দিন তরুণ, ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা ওমর ফারুক।
আরো বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা কৃষকদলের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, চাটখিল উপজেলা কৃষকদলের সহ-সভাপতি রেজা নুর পাটোয়ারী লিটন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটোয়ারী, হোসেন ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, সালা উদ্দিন বিপ্লব, একরামুল হক সুমন, ডা. মোহাম্মদ আলী, রিপন মাস্টার, মাহবুবুর রহমান রুবেল মেম্বার, মামুনুর রশিদ ও নাহিদ।
কৃষকদলের সমাবেশে উপস্থিত ছিলেন জাকির হোসেন কবির, আব্দুর রহিম, পিংকু মুন্সি, মাস্টার জোগেশ মজুমদার, মাইন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক নয়ন মজুমদার, মাহফুজুর রহমান মিলন, শহীদ মজুমদার, হাছান মাহমুদ স্বপন, হুমায়ুন কবির, শহীদুল ইসলাম, কাজী মাসুদ, আবু তৈয়ব, ইতালি প্রবাসী রবিন পাটোয়ারী, রাহাদ, বাপ্পি, তামিম সহ ইউনিয়ন কৃষক দল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ এবং বদলকোট ইউনিয়ন পশ্চিমাঞ্চলের পাঁচ ওয়ার্ডের কৃষকদলের কমিটির নাম ঘোষণা করা হয়।