উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : জেলার সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা নান্দনিক ডিসপ্লে, কুচকাওয়াজ ও ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক এম রাশিদুল হাসান।
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক হোসাইন মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ ও সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি খোরশেদ আলম।
অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।