নিজস্ব প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের রোগ মুক্তি কামনায় জেলার কবিরহাট উপজেলায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বাদ আসর উপজেলার হাজীরহাট শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় সুন্দলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজমুল হুদা ফরহাদ।
এ সময় অন্যদের মধ্যে সুন্দলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা একরাম উদ্দিন ফটি, ইউনিয়ন যুবদল নেতা নুর উদ্দিন মিশু, কুয়েত স্বেচ্ছাসেবক দল নেতা জহির উদ্দিন জুয়েল, সিঙ্গাপুর বিএনপি নেতা মোকারম হোসেন দিপুসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ব্যাংককে সফল অস্ত্রোপচার শেষে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা করা হয়।