উপজেলা প্রতিনিধি, সেনবাগ : নোয়াখালী-ফেনী মহাসড়কের সেনবাগ উপজেলার ভূ্ইঁয়াদিঘীতে পাম্প থেকে গ্যাস নিয়ে রাস্তায় বের হওয়ার সময় একটি দ্রুতগতির পিকআপের ধাক্কায় মো. আবদুল হাকিম (৪০) নামের এক সিএনজি চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল হাকিমের বাড়ি উপজেলার কাদরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নজরপুর গ্রামে। তিনি ওই গ্রামের ছদর উদ্দিন ব্যাপারী বাড়ির আবদুল বারিকের ছেলে। ঘাতক পিকআপটি ঘটনার পরপরই পালিয়ে যায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান ওইদিন বিকালে বলেন, পিকআপের ধাক্কায় এক সিএনজি চালকের নিহতের ঘটনাটি শুনেছেন। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে বলে জানান।