মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : জেলার সেনবাগ উপজেলার কানকিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উৎসবের উদ্বোধন করেন কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক সুমন।
কলেজের প্রিন্সিপাল মো. নেছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেশারপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কলেজের গর্ভানিংবডির সদস্য সানজিদ কামাল, কেশারপাড় ইউনয়নের সদস্য জামাল উদ্দিনসহ বিপুলসংখ্যক ছাত্রছাত্রী ও এলাকাবাসী।
পিঠা উৎসবে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৯টি স্টল বসে। পিঠা মেলায় নাম জানা-অজানা শতাধিক পিঠা স্থান পায়।