উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : জেলার বেগমগঞ্জ উপজেলার কেবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার বাংলাবাজারে অবস্থিত বিদ্যালয় মাঠে সকাল থেকে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের সার্বিক নির্দেশনা প্রধান বক্তা ছিলেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ. দা.) জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জিরতলী ইউনিয়নের চেয়ারম্যান সামসুল আলম লাভলু। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন। বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার উল্ল্যা মাসুদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়াসহ সমাজের গণ্যমান্য রাজনীতিবিদ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।