উপজেলা প্রতিনিধি, চাটখিল : জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় পৌর শহরে এক র্যালি বের হয়। র্যালি শেষে দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আকিব ওসমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভার শুরুতে এই দিবসটির তাৎপর্য সম্পর্কে সভাপতি আকিব ওসমান সকল কে অবহিত করেন। পাশাপাশি তিনি স্থানীয় সরকারের মাধ্যমে সকলকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলোকে জনকল্যাণে কাজ করার অনুরোধ জানান।
সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির মাওলানা ওমর ফারুক,ইসলামী আন্দোলনের সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সাংবাদিক হাবিবুর রহমান, আবু তৈয়ব, মামুন হোসেন, আনিস আহম্মেদ হানিফ, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, কৃষি অফিসার জোনায়েদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. রনি।