উপজেলা প্রতিনিধি, সদর : সদর উপজেলার ৭নং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর মানব কল্যান সংগঠন ও বিশিষ্ট সমাজসেবক ও তরুণ আইনজীবী এডভোকেট এম এস মোঃ হানিফ এর সার্বিক তত্ত্বাবধানে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ১৭ মার্চ সকালে ধর্মপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর দরবেশ গ্রামের হাজী আলী মাঝি জামে মসজিদের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে হাফেজ মাওলানা ইউনুস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জিয়া সাইবার ফোর্স এর মানবাধিকার বিষয়ক সম্পাদক আজাদ হোসেন, সাউথ বাংলা হসপিটাল উপ-ব্যবস্থা পরিচালক নুর মোহাম্মদ, ধর্মপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইউসুফ, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইমরান, আবুধাবী প্রবাসী মোঃ সালাহ উদ্দিন, হাজী আলী মাঝি সমাজের সেক্রেটারি আবুল হোসেন, চরদরবেশ নুরানী তালিমুল মাদ্রাসা, মোহতামিম আবদুল কাইয়ুম, নাসির উদ্দিন রকি, আবদুর রশিদ,মোঃ ফারুক সহ সংগঠনের সাথে যুক্ত আরো অনেকে।
সংগঠনের সদস্যরা জানান প্রতি বছর এমন উদ্যোগ নেয় ধর্মপুর মানব কল্যান সংগঠন। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন উদ্যোগ গ্রহণ করা হবে।