উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে চরক্লার্ক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিব উল্যাহ বাবুলের সঞ্চালনায় ও ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল আনম সেলিম, নিজাম উদ্দিন ফারুক, সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, কৃষক দলের সভাপতি শাহাদাত হোসেন, যুবদলে যুগ্ম- আহবায়ক আবুল খায়ের আকাশ, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম, মোহাম্মদপুর যুবদলের সভাপতি জাফর উল্যাহ, সাধারণ সম্পাদক দিদারুল আলমসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।