প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৮:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৩, ১:১২ অপরাহ্ণ
হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ও ট্যাব বিতরণ (ভিডিও)

সোমবার (১৭ জুলাই ) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এসব ট্যাব বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক হারুন -অর -রশিদ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খশরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আমির হোসেন, মুক্তিযোদ্ধা মানছুরুল হক। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিসংখ্যান সহকারী মিজানুর রহমান।
অনুষ্ঠানে ১৭ টি মাদ্রাসা ও ২৫ টি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর১৭৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব মোবাইল ট্যবলেট( ট্যাব) বিতরণ করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব মোবাইল ও ট্যাবলেট( ট্যাব) পেয়ে খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের।
https://www.youtube.com/watch?v=fDya-tx3NF0
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ নোয়াখালীর কথা