
তাজুল ইসলাম তছলিম, হাতিয়া প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের রানী গ্রাম এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত এই যুবকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চানন্দী ইউনিয়নের রানী গ্রাম এলাকাধীন মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপজেলার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মেঘনা নদী থেকে এক অজ্ঞাত যুবকের আনুমানিক (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করে।
মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাউকে না পেলে লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।