উপজেলা প্রতিনিধি, চাটখিল : উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠে ১৭ জুন মঙ্গলবার বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ১ম পর্বের ৭ম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য জামাল হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, বিশেষ অতিথি ছিলেন কড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল কবির, প্রবাসী আনোয়ার হোসেন, কড়িহাটি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাহরিয়ার রশিদ খসরু, বিএনপি নেতা মো. সেলিম।
খেলায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মির হোসেন মিরন, নাজমুল কবির, দাউদ হোসেন সুজন, আয়োজক কমিটির সদস্য আরাফাত হোসেন, ইউসুফ, জুবায়েরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েক শত দর্শক উপস্থিত ছিলেন। ফ্রেন্ডস জোন এবং হাতবাড়ালে বন্ধু ক্লাব একাদশের মধ্যকার খেলায় হাতবাড়ালে বন্ধু ক্লাব ২-১ গোলের ব্যাবধানে বিজয়ী হয়। খেলা শেষে হাতবাড়ালে বন্ধু ক্লাবের খেলোয়াড় রুমন ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হয়। প্রধান অতিথি রুমনের হাতে ম্যান অব দ্যা ম্যাচ ক্রেস্ট তুলে দেন। খেলায় সর্বমোট ৩২দল অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক মনির হোসেন বলেন, খেলাধুলার কারণে যুবকদের একদিকে শরীর ও মন সতেজ থাকে অন্যদিকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে বিরত থাকে। তাই তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং ফাইনাল খেলা পর্যন্ত আয়োজক কমিটি এবং সকল দর্শকদেরকে আন্তরিকতার সাথে খেলা উপভোগ করার জন্য আহবান জানান।