মো. জাহাঙ্গীর আলম শাায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউপিতে ৫মিনিটের এক ভয়াবহ টনেডোর আঘাতে তিনটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে।এতে ওই ইউপির দেবীসিংহপুর, বিঞ্চুপুর ও গোপালপুর গ্রামের প্রায় ৭৫ শতাংশ কাঁচা ও সেমিপাকা ঘর বাড়ি ভেঙ্গে লন্ডভন্ড হয়েছে। অধিকাংশ ঘরের টিনের চালা টনেডোর আঘাতে উড়ে গেছে এবং অসংখ্য গাছপালা উপড়ে পড়ে গেছে। টনেডোর আঘাতে দুইটি বিদুতের পিলার ভেঙ্গে গেছে ও বেশ কয়েকটি পিলারের তার ছিড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। টনেডোর আঘাতে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে থান্ডার বাড়ি তিন গ্রামে গাছপালা পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে ওই টনেডোর আঘাতের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে।
খবর পেয়ে নবীপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল ও সাবেক চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে অধিকাংশ পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে তাদের খাবার, পরনের কাপড় ও ঘরমেরামতের জন্য জরুরুী ভাবে সাহায্যের প্রয়োজন।
ক্ষয়ক্ষতি বিসয়ে জানতে চাইলে চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল জানান,৭৫শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।
এব্যপারে ক্ষয়ক্ষতির পরিমান জানার জন্য নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিনে মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি জানান,খবর পেয়ে তিনি সরেজমিনে পরির্শনের জন্য ঘটনাস্থলের উদ্যেশ্যে রওয়ানা দিয়েছেন।