মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে চলতি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে "বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও চারা বিতরণ কর্মসূচী শুভ উদ্বোধন করা হয়েছে। রোবাবার (২৯ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তরের উদ্যোগে দপ্তরের সামনে এই কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক সহ উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
এসময় সেনবাগ উপজেলার ৩শত ৩০টি শিক্ষা প্রতিষ্টান, সরকারী দপ্তর কৃষকদের মাঝে আম, জাম, কাঠাল, নারিকেল, তাল, নিম সহ বিভিন্ন প্রজাতির ৮ হাজার অধিক চারা ও ১হাজার অধিক কৃষকের মাঝে ধানের বীজ,সার বিতরণ করা হয়।