উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও স্থানীয় ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসির মমতাময়ী মা শ্যামলা খাতুন (৮০) শনিবার রাত পৌনে ১১টার সময় নবীপুর ইউপির বড়চারিগাঁও গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। রবিবার (২৯ জুন) বেলা ১টার সময় মুরহুমার বড়চারিগাঁও গ্রামস্থ নিজ বাড়ির দরজায় নামাজের জায়না শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমার মৃত্যুতে গভীয় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন,বিএনপির চেয়ারপার্সনের উপদেণ্ঠা ও সাবেক বিরোধী দলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক।