মোহাম্মদ হানিফ নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে 'মিথ্যাচার, অপপ্রচার ও হত্যাকাণ্ডের' প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়িতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর উপজেলার বাইপাস চত্বর থেকে এই প্রতিবাদী মিছিল শুরু হয়। সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জড়ো হয়ে মিছিলটি সোনাইমুড়ি বাজার প্রদক্ষিণ করে পুনরায় বাইপাস চত্বরে এসে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, সোনাইমুড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক জসীমউদ্দীন, যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগ, সদস্য আব্দুল মোতালেব রুবেল, সোনাইমুড়ী পৌরসভা যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিল্টন, আনোয়ার হোসেন মিঠু ও জসীমউদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন ও সোনাইমুড়ী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াকুব ভূঁইয়া, সোনাইমুড়ি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ, সোনাইমুড়ি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, সহসভাপতি সাইফুল ইসলাম সুমন, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন রকি, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দীন রনি ও সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম, সোনাইমুড়ি কলেজ ছাত্রদলের সভাপতি জাবেদ হোসেন, সোনাইমুড়ী পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক জুবায়ের হোসেন লিটন, ৪নং বারোঁগা ইউনিয়ন সাবেক যুবদল সভাপতি বিলাল হোসেন, ৪নং বারোঁগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূর হোসেন সহ উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা জানান। তারা মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং পরিকল্পিতভাবে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন এবং দীর্ঘ ৯ মাস রণাঙ্গনে যুদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। আজকে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করে যে ভুল করেছেন, আপনাদের প্রতি আহ্বান আগামীতে সে ভুল করবেন না। ভবিষ্যতে এ জাতীয় ভুল করলে আমরা তার সমুচিত জবাব দেব।