উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী ফোরলেইন মহাসড়কের কল্যান্দী বাজার
এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সেনবাগ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও পার্শ্ববর্তী উত্তর শাহাপুর গ্রামের বাসিন্দা মো. শরীয়ত উল্লাহ মিয়া (৭৬) নিহত হয়েছে।
স্থানীয় লোকজন ও মৃতের পরিবার সূত্র জানায়, শুক্রবার বিকেলে ফেনী- নোয়াখালী
ফোর লেইন মহাসড়কের উপজেলার কল্যান্দী বাজারে মসজিদে আসরের নামাজ শেষে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল শরীয়ত উল্লাহ মিয়াকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ফেনীর দাগনভূঁইয়ার একটি প্রাইভেট হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীয়ত উল্লাহ মিয়া এবকার সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নের
চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে ছিলেন। তিনি সেনবাগ উপজেলা
জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুবেলের পিতা।
যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি )এসএম মিজানুর
রহমান শুক্রবার রাতে জনকন্ঠকে বলেন, তিনি বিষয়টি স্থানীয় সাংবাদিকদের থেকে শুনেছেন। তবে কেউ থানায় অভিযোগ করেনি।