উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃহস্পতিবার সকালে “আলিম, ফাযিল ও কামিল” শিক্ষা বর্ষের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ফয়েজুল্লাহ এবং সঞ্চালনা করেন আরবি প্রভাষক মাওলানা আব্দুল কাদের হেলালী।
প্রধান অতিথি ছিলেন ঢাকা তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী শাখা)-এর অধ্যক্ষ ড. মাওলানা হিফজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমাদ, টাঙ্গাইল করটিয়া রোকেয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, ইসলামী শিক্ষাবিদ আলমগীর মোহাম্মদ ইউসুফ, মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি মাওলানা মোশারফ হোসেন, সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ, জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন এবং গভর্নিং বডির সদস্য আলহাজ্ব আবদুল কুদ্দুস।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ভাইস প্রিন্সিপাল আবদুর রব, প্রভাষক আয়ুব আলী, মুহাদ্দিস আতিক উল্ল্যাহ আনসারী, মাওলানা আতিক উল্লাহ আযহারী, আরবি প্রভাষক আলমগীর হোসাইন, ইসলামের ইতিহাস প্রভাষক আবুল কাশেম ও প্রভাষক মাকসুদুর রহমান।
শিক্ষার্থীদের জন্য এটি ছিল এক অনন্য সমাপনী আয়োজন, যেখানে শিক্ষা ও দোয়ার মাধ্যমে আগামীর পথচলায় প্রেরণা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।