প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২৫, ১১:২৬ অপরাহ্ণ
সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক বিবেচনায় ২০২৫ সালের জুলাই মাসে জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছে সেনবাগ থানার (ওসি) এসএম মিজানুর রহমান।
এছাড়াও সেনবাগ থানার ওয়ারেন্ট তালিম করায় শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন থানার এসআই মোঃ জাকির হোসেন ও মাদক উদ্ধার করায় শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন থানার পিএসআই বেলাল হোসেন। বুধবার নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোঃ আবদুল্লাহ আল ফারুককে আনুষ্ঠানিক ভাবে সম্মননা ক্রেস্ট ও সদনপত্র তুলে দেন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ নোয়াখালীর কথা