প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২৩, ১১:২২ অপরাহ্ণ
গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদন্ড

রোববার (২৭ আগস্ট) সকালে উপজেলার পাঁচগাও ইউনিয়নের ছনাগাজী বেপারী বাড়িতে এ অভিযান চালানো হয়।
দন্ডপ্রাপ্ত যুবকের নাম সফিকুল ইসলাম (৩০)। সে উপজেলার পাঁচগাও ইউনিয়নের ছনাগাজী বেপারী বাড়ির আবুল খায়েরের ছেলে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, সকালে গাঁজা সেবন করার সময় নিজ বাড়ি থেকে সফিকুলকে আটক করা হয়। এ সময় তার থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে চাটখিল থানায় সোপর্দ করা হয়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ নোয়াখালীর কথা