মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : আল কুরআন অবমাননা কারী অপূর্ব পালের ফাঁসির দাবীতে সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।শনিবার বিকেলে সেনবাগ উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উদ্যোগে সেনবাগ পৌর শহরে বিক্ষোভ মিছিল অণুষ্ঠিত হয়।
শেষে থানার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন-উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ উপজেলা শাখার উত্তর সভাপতি মাওলানা রহিম উল্লাহ বশিরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ উপজেলা দক্ষিন শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন।