মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসির ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ড এ পাশের হার ৪৮.৮৬%।
এবাও সেনবাগের কলেজের মধ্যে ফলাফলের শীর্ষে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ। কলেজটিতে পাসের হার ৪২.৫৭℅,জিপিএ -৫ পেয়েছে ৩ জন। অপরদিকে কানকিরহাট কলেজ পাসের হার ৩৯.৫২ ℅ সেনবাগ সরকারি কলেজ ৩২.৯৫℅।
সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ ১৮.১০% ও বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ ১৬.৬৭%।।এচাড়াও সেনবাগ একমাত্র কারিগরি কলেজ আকবর আলী কলেজ থেকে এবছর ৩০ জন পরীক্ষায় অংশ গ্রহন করে ২৯ জন পাস করেছে। পাসের হার ৯৬.৬৭% । কলেজ টি শিক্ষক কর্মচারীদের দীর্ঘ দিন থেকে বেতন বোনাস বন্ধ রয়েছে তার পরও শিক্ষক কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টার এই ফলাফল অর্জন।
সেনবাগ উপজেলায় কলেজ গুলোতে জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ৫ জন। এরমধ্যে মধ্যে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ ৩ জন ও সেনবাগ সরকারি কলেজ ২ জন।