মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলায় আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা। পরীক্ষায় ১১৭টি প্রাথমিক বিদ্যালয় ও ৪৯টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাসহ ১৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ে ৮ম শ্রেণী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃত্তি পরীক্ষায় একটি প্রতিষ্ঠান থেকে ৮ম ও ৫ম শ্রেণির সর্বোচ্চ ৫ জন করে শিক্ষার্থী অংশ নিতে পারবে। পরীক্ষায় প্রতি শ্রেণী থেকে মেধাক্রম অনুসারে ২০ জন করে শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
১ম স্থান অর্জন কারি শিক্ষার্থী প্রাইজমানি হিসেবে পাবে ১৫ হাজার টাকা, ২য় স্থান ৮ হাজার টাকা, ৩য় স্থান ৫ হাজার টাকা এবং ৪র্থ থেকে ২০ তম স্থান পর্যন্ত পাবে ৩ হাজার টাকা।
আয়োজকরা জানান, পরীক্ষায় কোন ফি নেয়া হবে না। পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেনবাগ সরকারি পাইলট ও বালিকা উচ্চ বিদ্যালয়।
বুধবার ২২ অক্টোবর দুপুরে সেনবাগের সাবেক ৫বারের এমপি ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ এবং বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আহবায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াস,সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল, জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন,বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার মনিরুল ইসলাম, সদস্য সচিব ও শিক্ষক সমিতির সেক্রেটারী আবু তাহের সেলিম, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক শহীদ উল্লাহ, যুগ্ম আহবায়ক আবদুল হান্নান লিটন, যুগ্ম আহবায়ক ফারুক বাবুল, সেনবাগ সরকারি পাইলট উচচ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাহাতে জান্নাত মোসাম্ম ফেরদাউস প্রমুখ।