উপজেলা প্রতিনিধি, কবিরহাট : ২০১৪ থেকে অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নতুন যোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর(শনিবার) সকাল ১০টায় কবিরহাট উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিবারের আয়োজনে কবিরহাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৪৮ জন বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের হাতে ক্রেষ্ট ও উপহার তুলে দেন পরে নবীন শিক্ষকদের ফুল দিয়ে স্বাগত জানান অতিথিরা।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কবিরহাট উপজেলা সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবীব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার,সঞ্চিতা দাশ, কবিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনসার উদ্দীন, কবিরহাট ইন্সট্রাক্টর, ইউ.পি.ই.টি.সি, নাজমুল হুদা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, মো. আবু জাহের, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, বিবি আয়েশা, কবিরহাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বাবুল বিএসসি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিয়ুর রহমান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নোয়াখালী জেলা সভাপতি মো: ফিরোজ উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, পৌর জামায়েত আমির মাওলানা ফজলুল্লাহ, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কবিরহাট উপজেলা সাধারণ সম্পাদক মো:আবু ছায়েদ কামাল,কবিরহাট মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.কামাল উদ্দিন।
এসময়ে বক্তারা বলেন অনেক স্কুলে ৫-৬ জন ছাত্র-ছাত্রী কিন্তু ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক, আমাদের এই উপস্থিতি কম কেন সেটা খতিয়ে দেখা দরকার, এবং প্রতিটা স্কুলে ইসলামে শিক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার, যে সকল এলাকায় শিক্ষক কম আছে সে সকল বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আহ্বান জানান, এবং আগামীতে সকল শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে যেকোনো বাধার মোকাবেলা করার জন্য অনুরোধ করেন শিক্ষক বক্তারা।
অনুষ্ঠানে কবিরহাট উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের নবীন ও অবসরপ্রাপ্ত শিক্ষকরা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।