উপজেলার প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ উপজেলার কৃতিসন্তান ও তরুণ নেতৃত্ব কেন্দ্রীয় সংগঠক, জাতীয় যুবশক্তির, এনসিপি, সেনবাগ উপজেলা কমিটির আহবায়ক মোঃ কামরুজ্জামান-এর এক বছরের নিরলস একক প্রচেষ্টায় দীর্ঘ দেড় যুগ অবহেলিত “সেনবাগ উপজেলা স্টেডিয়াম”-এর অধিকতর উন্নয়ন ও সংস্কারের জন্য ৫ কোটি টাকারও বেশি বরাদ্দের চূড়ান্ত অনুমোদন হয়েছে - নিঃসন্দেহে এটি সেনবাগবাসীর জন্য এক ঐতিহাসিক সাফল্য।
সেনবাগের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর অবদান সত্যিই প্রশংসনীয়। সেনবাগবাসীর পক্ষ থেকে মোঃ কামরুজ্জামান কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান সেনবাগের ক্রীড়ামোদী জনগণ। তাঁর উদ্যোগে সেনবাগ আরও উন্নয়নের এগিয়ে যাবে সেনবাগ উপজেলা।