স্টাফ রিপোর্টার : আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে এমনটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। ইতোমধ্যে প্রার্থী বাছাইয়ে জনমত জরিপের কাজও শুরু করেছে দলটি।
তারুণ্যের অহংকার নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ আব্দুল্যাহ আল বাকী বলেন, বিগত ১৭ বছর দলের দুর্দিনে নেতা-কর্মীদের সঙ্গে ছিলাম। চাঁদাবাজি ও দুর্নীতিকে সব সময় না বলেছি। শান্তিপ্রিয় বেগমগঞ্জ গড়তে কাজ করেছি।
ছাত্রজীবন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করছি। প্রতিদিনই মানুষের জন্য কাজ করছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। ‘এলাকার রাজনীতিতে নতুন কিছু করে এলাকার মানুষের মন জয় করতে চাই। মিথ্যা আশ্বাসের বদলে কথা ও কাজে মিল আছে এমন রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করছি। দল মনোনয়ন দিলেই কেবল নির্বাচন করব। মনোনয়ন না দিলেও আজীবন দলের নির্দেশনায় কাজ করব।’
বিএনপির পরিচ্ছন্ন রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শাহ আব্দুল্লাহ আল বাকী ১৯৭১ সালে ১লা ফেব্রুয়ারী বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়নপুর গ্রামের পীর মঞ্জিলে জন্ম গ্রহণ করেন। তার পিতা মাওলানা ক্বারী শাহ সুফী নুরুল হুদা আল কাদেরী (রঃ)।
শাহ আব্দুল্লাহ আল বাকী চৌমুহনী সরকারী এস এ কলেজ থেকে স্নাতক পাশ করেন। শিক্ষাজীবনে তিনি ১৯৮৭-১৯৮৯ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক, ১৯৮৯-১৯৯৩ জেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি, ১৯৯৮ এবং ২০০৪ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, ২০০৩-২০০৮ বেগমগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ২০০৯-২০১৭ জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি লক্ষীনারায়ণপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি, কাজিরহাট ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদ সভাপতি, মাদ্রাসা-এ-নূরীয়া কমপ্লেক্স সভাপতি, বায়তুল কুদস্ জামে মসজিদ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড জড়িত বেগমগঞ্জ উন্নয়ন পরিষদ আহ্বায়ক ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি আজীবন সদস্য, নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড আজীবন সদস্য, নোয়াখালী জেলা সমিতি ঢাকা সদস্য সচিব ছিলেন, দারুল হুদা ফাউন্ডেশন বাংলাদেশ সাধারণ সম্পাদক, ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা কল্যান সমিতি উপদেষ্টা, ঢাকাস্থ নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম উপদেষ্টা।
ব্যবসায়ীক জীবনে উনার রয়েছে শাহ প্যাকেজিং ইন্ডাস্ট্রি, ডেমরা, ঢাকা। শাহ্ এক্সোসরিজ এন্ড প্যাকেজিং, শ্রীপুর, গাজীপুর। শাহ ট্রান্সপোর্ট এজেন্সী, মিলগেইট, টঙ্গী, গাজীপুর। শাহ্ কর্পোরেশন, ৭, আরামবাগ, মতিঝিল, ঢাকা। আদর্শ ট্রান্সপোর্ট এজেন্সী, টঙ্গী, গাজীপুর।