সাইফুল ইসলাম, কবিরহাট : কবিরহাট উপজেলার সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে ২ নভেম্বর (রবিবার) সকাল ১১টায় বিদ্যালয়ের সদ্য প্রয়াত ধর্মীয় শিক্ষক মাওলানা মুহাং মুশফিকুর রহমান সহ প্রয়াত অন্যান্য শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি,দাতা ও প্রতিষ্ঠাতাগণের আত্মার মাগফেরাত কামনায়
স্মরণ সভা ও দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই আয়োজন করেন সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়,অনুষ্ঠানে কবিরহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাবেক শিক্ষার্থী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল বাতেন মিলন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব মিয়া,নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে. এম সাহাবুদ্দিন, ছানখোলা এতিমখানা কমপ্লেক্সের সুপার মাওলানা নুরুল হুদা, নরোত্তম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেশকাতুর রহমান প্রমুখ প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াতের মাধম্যে অনুষ্ঠান শুরু করেন, এসময়ে বক্তারা স্মৃতিচারণে বলেন,মাওলানা মুহাং মুশফিকুর রহমান ছিলেন একজন নির্লোভ, সৎ ও নীতিবান মানুষ। ছাত্রজীবন থেকে শিক্ষকতা জীবনের প্রতিটি ধাপে তিনি সততা, দায়িত্ববোধ ও মানবিকতার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে সর্বদা সচেষ্ট ছিলেন।
মাওলানা মুহাং মুশফিকুর রহমানের সহকর্মী ও স্কুল কমিটির সদস্যরা,শিক্ষার্থীরা স্মৃতিচারণে বলেন— “শিক্ষক হিসেবে তিনি পরিশ্রমী, সময়নিষ্ঠ ও অত্যন্ত মানবিক ছিলেন। তাঁর ক্লাস ছিল জ্ঞানের উৎসব; তিনি শুধু পড়াতেন না, মানুষ গড়ে তুলতেন।”
মরহুমের পরিবারের সদস্যরা পরিবারের গর্ব, সমাজের আলো এবং শিক্ষাক্ষেত্রের উজ্জ্বল নক্ষত্র। তাঁর বিদায়ে পরিবার, সমাজ ও শিক্ষাঙ্গন এক অমূল্য রত্ন হারালো।”
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি কামনা ও প্রয়াত শিক্ষক,কর্মচারী,শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি, দাতা ও প্রতিষ্ঠাতাগণের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলেই গভীর শোক প্রকাশ করে বলেন“আরো একটি নক্ষত্রের পতন ঘটেছে, যার আলোয় প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার পথে আলোকিত হয়েছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”