সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মাহবুবুর রহমান শামীমকে দলীয় মনোনয়ন দেওয়ায় হাতিয়া জুড়ে আনন্দ-উল্লাসে মুখর হয়ে উঠেছে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
সোমবার সন্ধ্যায় প্রার্থী হিসাবে মাহবুবের রহমান শামীমের নাম ঘোষণার সাথে সাথে হাতিয়া উপজেলা শহরে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ওছখালী এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
আনন্দ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা দলীয় শ্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
হাতিয়ার রাজনৈতিক অঙ্গনে এখন একটাই আলোচনার বিষয় ব্যাক্তি রাজনীতি থেকে বের হয়ে বিএনপি এখন সাংগঠনিক সিদ্ধান্তের চূড়ান্ত মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান শামীম। তার প্রার্থিতা ঘিরে দ্বীপজুড়ে নির্বাচনী আমেজ বইছে।