মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,সেনবাগ : ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে গ্রুপিং ছেড়ে সকল মতের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফহুইপ আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রাপ্ত জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন ধানের র্শীষ কারো ব্যক্তিগত প্রতীক নয়, এটি শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান তথা বিএনপির প্রতীক। তাই আসুন সকল ভেদাভেদ ভুলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে একসাথে এগিয়ে যাই।
শুক্রবার বিকেলে সেনবাগ থানার মোড়ে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক আরো বলেন পি আর, গণ ভোটের নামে ষড়যন্ত্র রুখতে ঐক্যের বিকল্প নেই, প্রশাসনেও এখনো ফ্যাসিস্টের প্রেতাত্মারা রয়ে গেছে। তাই আগামী ফেব্রুয়ারীতে অবশ্যই নির্বাচন হতে হবে এবং ধানের শীষকে বিজয়ী হতে হবে।
বিগত সরকারের প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, কোথায় আজ কাউয়া কাদের, জোর গলায় বলেছিলেন আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা পালায় না, এখন কোথায় পালিয়ে গেলেন?
বিগত সংসদের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন আওয়ামীলীগের সংসদ সদস্যরা সংসদে দাড়িয়ে বলতেন খালেদা জিয়া ও বিএনপিকে প্যাকেট করে পাকিস্তান পাঠিয়ে দিবে, সেদিন সংসদে দাড়িয়ে চিৎকার করে বলেছিলাম সেদিন বেশি দূরে নয়,খালেদা জিয়াকে নয়, জনগণ শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে ভারতে পাঠিয়ে দিবে, আল্লাহর কি রহমত আমার সেই কথাই বাস্তবে পরিনত হয়ে গেছে।
সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহর সঞ্চালনায় উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন কেশারপাড় ইউপির চেয়ারম্যান আবদুল হক সুমন ,ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মো. ইলিয়াস, ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, উপজেলা বিএনপি নেতা আবুল বাহার, ভিপি জাহাঙ্গীর আলম চৌধুরী, নুর নবী বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হুমু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দিন লিটন, সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, পৌর যুবদলের আহবায়ক মোকারম হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফখরুল ইসলাম রুবেল, ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের, সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন, কেশারপাড় ইউপি বিএনপির সাবেক সভাপতি সেলিম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সানজিদ কামাল, ডমুরুয়া ইউপি বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক একরাম হোসেন,কাদরা ইউপি বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন মেম্বার,সাধারণ সম্পাদক আবুল বাশার লিটন, অর্জুনতলা ইউপি বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন খান সাধন,সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কাবিলপুর ইউপি বিএনপির সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাফর উল্যাহ খাঁন,সাধারন সম্পাদক একরামুল হক সোহাগ, বীজবাগ ইউপি বিএনপির সাবেক সভাপতি আবু তাহের কোম্পানি, সাধারন সম্পাদক বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন,যুগ্ম সস্পাদক সামছুর হক সামু, উপজেলা শ্রমিক দলের আহবায়ক বেলাল হোসেন কমিশনার, সদস্য সচিব হাজী জাফর উল্যাহ, পৌর শ্রমিক দলের আহবায়ক মহিন উদ্দিন, কলেজ ছাত্রদলের সভাপতি শামিম প্রমুখ।