প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ
মাইজদীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি আসনে বিএনপির প্রার্থী নির্বাচিত হয়ে তারেক রহমানকে উপহার দেবো। মাইজদীতে তৃণমূলের নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এ কথা বলেন নেতৃবৃন্দ। জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষ্যে জেলা বিএনপির সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের এমপি প্রার্থী মো. শাহজাহান। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি বক্তব্য রাখেন।
এ সময় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ নোয়াখালীর কথা