উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভা ও র্যালী মাধ্যমে উদযাপিত হয়।
শুক্রবার ৭ নভেম্বর বেলা ১১টায় চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান রানার সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী ১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তার বক্তব্যে শিক্ষা ও অর্থনৈতিক খাতের উন্নতিসহ বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করেন।
সভাশেষে চাটখিল কামিল মাদ্রাসা মাঠ থেকে র্যালী শুরু করে বিএনপির নেতাকর্মীরা, র্যালীটি চাটখিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আনিতাশ পেট্রোল পাম্পের সামনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আনিছ আহমেদ হানিফ, শাহাজান খান সাজু, জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর,পৌরসভা যুবদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, চাটখিল মাহবুব সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শাওন প্রমূখ।