উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা : দাগনভূঞা উপজেলায় সমবায় সমিতি আইন, বিধি ও হিসাব সংরক্ষণ এবং জাতি গঠনমূলক উৎপাদনমূখী কর্মকান্ড প্রণয়ন শীর্ষক দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে ফেনী জেলা সমবায় কার্যালয় ও দাগনভূঞা উপজেলা সমবায় কার্যালয়ের সহযোগিতায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অতিথি বক্তা ছিলেন ফেনী জেলা সমবায় কর্মকর্তা মোঃ জহির আব্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা নূরুল মোস্তফা, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মজিবুল হক।
প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শম্ভুনাথ কুন্ডু, কোর্স পরিচালক জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক এরফানুল হক ও সহকারী কোর্স পরিচালক দাগনভূঞা উপজেলা সমবায় কার্যালয়ে সহকারী পরিদর্শক অন্নপূর্ণা দেবি। দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সে উপজেলার নিবন্ধিত ১৩টি প্রাথমিক সমবায় সমিতির ২৫ জন নারী পুরুষ সমবায়ী সদস্যরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।