নুশরাত রুমু, মাইজদী : ১০ নভেম্বর সোমবার পুলিশ কেজি স্কুল এন্ড কলেজ নোয়াখালীর ক্লাস কার্নিভাল অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার ও পুলিশ কেজি স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি মো. আব্দুল্লাহ্-আল-ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের সভানেত্রী, পুলিশ কেজি স্কুল এন্ড কলেজের কো-অর্ডিনেটর আজমীরা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ কেজি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ এবিএম আব্দুল আলিম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের এ মনোমুগ্ধকর আয়োজন সত্যিই প্রশংসনীয়। আগামী প্রজন্মের এই উদ্যম ও নিষ্ঠাই গড়ে তুলবে আলোকিত বাংলাদেশ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও এডজুটেন্ট, পুলিশ কেজি স্কুল এন্ড কলেজ আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।