সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
ভোলা ও হাতিয়ায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিমেন্ট, ইয়াবা, নগদ অর্থ ও মোটরসাইকেলসহ মোট ১২ জন মাদক ও চোরাচালানকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১২ নভেম্বর বুধবার রাত ১১টা ৩০ মিনিট থেকে ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে হাতিয়া থানাধীন মেঘনা নদীতে দুটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ ৬৭ হাজার ৬৫০ টাকার ৬৪৫ বস্তা সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।
অন্যদিকে, একই দিন (১৩ নভেম্বর) রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা সদর থানাধীন ঘুইংগারহাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে।
তল্লাশিতে তার কাছ থেকে ৪৬ পিস ইয়াবা, নগদ ১ হাজার ৫০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ ইলিয়াস (৪৬), পিতা: মৃত আবুল কাশেম, গ্রাম: চর বড় লামছিধলী, ডাকঘর: দৌলতখান, থানা: দৌলতখান, জেলা: ভোলা।
আরো আটককৃতরা হলেন মোঃ ইব্রাহিম (৩৩), পিতা: আবু তাহের, গ্রাম: চরবাটা, পোঃ জনতা বাজার, থানা: চর জব্বার, জেলা: নোয়াখালী, মোঃ খলিল (৩৫), পিতা: মোঃ আবুল কালাম, গ্রাম: চরবাটা, পোঃ জনতা বাজার, থানা: চর জব্বার, জেলা: নোয়াখালী, মোঃ হেলাল (৫০), পিতা: মৃত আঃ হাদি, গ্রাম: চর বাউঙ্গা, পোঃ হারিস চৌধুরীর বাজার, থানা: চর জব্বার, জেলা: নোয়াখালী, মোঃ আব্দুল্লাহ (৩৯), পিতা: আহম্মদ উল্লাহ, গ্রাম: পূর্ব চরলক্ষী, থানা: রামগতি, জেলা: লক্ষ্মীপুর, মোঃ লিটন (৪০), পিতা: নাসিব উদ্দিন, গ্রাম: পূর্ব চরলক্ষী, থানা: রামগতি, জেলা: লক্ষ্মীপুর, মোঃ মিরাজ (৪৩), পিতা: আঃ খালেক, গ্রাম: চর জাহাজমারা, পোঃ আব্দুল্লাহ মিয়ার হাট, থানা: সুবর্ণচর, জেলা: নোয়াখালী, মোঃ আলমগীর (৫১), পিতা: ওলি আহাম্মদ, গ্রাম: চর হাসান, পোঃ আব্দুল্লাহ মিয়ার হাট, থানা: সুবর্ণচর, জেলা: নোয়াখালী, আবুল কাশেম (৪৬), পিতা: মৃত মোস্তাফিজুর রহমান, গ্রাম: চর হাসান, পোঃ আব্দুল্লাহ মিয়ার হাট, থানা: সুবর্ণচর, জেলা: নোয়াখালী, মোঃ ইউসুফ (৪১), পিতা: আব্দুল করিম, গ্রাম: চর হাসান, পোঃ আব্দুল্লাহ মিয়ার হাট, থানা: সুবর্ণচর, জেলা: নোয়াখালী, আলাউদ্দিন (৪৭), পিতা: আব্দুল জলিল, গ্রাম: চর উড়িয়া, পোঃ জনতা বাজার, থানা: চর জব্বার, জেলা: নোয়াখালী, মোঃ সুমন (২৮), পিতা: মৃত বাবুল হোসেন, গ্রাম: সলিমপুর, পোঃ জাফরাবাদ, থানা: সীতাকুণ্ড, জেলা: চট্টগ্রাম কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “অবৈধ মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”